কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, উমর মজিদ ইউপি'র ডাংহাট থেকে ফুলখা এলাকার ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে ছিল। সম্প্রতি এসিল্যান্ডের সহযোগিতায় রাস্তাটি পুনরায় চালু করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলের দিকে রাস্তাটি নিয়ে পুনরায় বিরোধ ও কথাকাটাকাটির এক পর্যায়ে ডাংঘাট গ্রামের জয়নাল গংয়ের নেতৃত্বে জাহিদুল ইসলাম জিন্নাত পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের শাবলের আঘাতে একই গ্রামের জাহিদুল ইসলাম জিন্নাত (৪৫) প্রাণ হারান। এঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। রাত ৮টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ১১জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এখনও ঘটনাস্থলেই আছি এবং বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ পাওয়া মাত্র মামলা রেকর্ড করা হবে।
২১
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে, উমর মজিদ ইউপি’র ডাংহাট থেকে ফুলখা এলাকার ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে ছিল। সম্প্রতি এসিল্যান্ডের সহযোগিতায় রাস্তাটি পুনরায় চালু করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলের দিকে রাস্তাটি নিয়ে পুনরায় বিরোধ ও কথাকাটাকাটির এক পর্যায়ে ডাংঘাট গ্রামের জয়নাল গংয়ের নেতৃত্বে জাহিদুল ইসলাম জিন্নাত পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের শাবলের আঘাতে একই গ্রামের জাহিদুল ইসলাম জিন্নাত (৪৫) প্রাণ হারান। এঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। রাত ৮টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ১১জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এখনও ঘটনাস্থলেই আছি এবং বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ পাওয়া মাত্র মামলা রেকর্ড করা হবে।