ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজারহাট ছাত্রদল কলম-স্কেল-পানি অভিভাবকদের পাশে ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন।

  • রতন রায়
  • আপডেট সময় ০২:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
১১০

কুড়িগ্রামের রাজারহাটে এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে রাজারহাট উপজেলা ছাত্রদল ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদল। পরীক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে তাদের মাঝে কলম, স্কেল, ক্যান্ডি ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও পানি বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পরীক্ষার দিন শিক্ষার্থীদের মানসিক চাপ কিছুটা লাঘব করা এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা ছাত্রদলের সম্মানিত আহ্বায়ক রুবেল পাটোয়ারী এবং সংগ্রামী সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম।

এছাড়া সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি জেসিডি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাসিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোন্নাফ সৌরভ ও সুমন চন্দ্র রায়, চাকিরপশার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন সরকার, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রেদোয়ান খানসহ এ আই মিজান মাহিন, একরামুল হক, আপন, মেহেদী হাসান লিমন এবং ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় অভিভাবক ও পরীক্ষার্থীরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়ে এমন মানবিক সহায়তা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও পানির ব্যবস্থা শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

মানবিক মূল্যবোধ ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপনকারী এ কর্মসূচি স্থানীয় জনমহলে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, সমাজের বিভিন্ন সংগঠন এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়ন অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস।

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজারহাট ছাত্রদল কলম-স্কেল-পানি অভিভাবকদের পাশে ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন।

আপডেট সময় ০২:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬