ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

চিলমারীতে ২ অর্থ বছরেও রাস্তা সংস্কার কাজ সমাপ্ত না হওয়ায় জন ভোগান্তি।

৬৭

চিলমারীতে ২ অর্থ বছরেও রাস্তা সংস্কার কাজ সমাপ্ত না হলেও চলাচলে জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের টনক নড়েনি। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর চিলমারী উপজেলাধীন গ্রীপ প্রকল্পের আওতায় রাস্তা থানাহাট নছর উদ্দিন মোড় হ’তে জোড়গাছ বাজার পর্যন্ত রাস্তা সংস্কারে কর্তৃপক্ষের তদারকি না থাকায় দীর্ঘ ১ বছর যাবৎ রাস্তা খুড়ে রাখায় ঐ এলাকা দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। ভারী বৃষ্টি হওয়ায় রাস্তার দুই পাশের মাটি ধ্বসে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে বাড়ি ঘরের বেড়া ভেঙ্গে পড়েছে। শুধু তাই নয় রাস্তার মাঝে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, সাধারন মানুষের চলাচল, অসুস্থ রোগীকে হাসপাতাল নেওয়ার জন্য এ্যাম্বুলেন্স সহ অন্যান্য পরিবহন যাতায়াত সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। রাস্তাটির কাজে ২বার টেন্ডার হলেও শুধুমাত্র রাস্তাটির খনন কাজ সম্পন্ন করেই বর্তমানে ঠিকাদারী প্রতিষ্ঠানটি লাপাত্তা হয়েছে।

জানাগেছে, উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাটি জোড়গাছ হাটের সাথে বাইপাস রাস্তা হিসেবে ব্যাপক গুরুত্ব থাকায় ২০২৪-২৫ অর্থ বছরে মেরামত কাজের জন্য টেন্ডার আহব্বান করলে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও কাজের মেয়াদ শেষ হওয়ায় কাজ না করায় পূণঃরায় উক্ত রাস্তার কাজের জন্য টেন্ডার আহব্বান করা হয়। উক্ত কাজের জন্য মোঃ জামাল হোসাইন নামে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করার জন্য মনোনীত হন। প্রকল্পের বরাদ্দ ছিল ১ কোটি ৭ লক্ষ ৮৫ হাজার ৭০ টাকা। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় ঠিকাদারী প্রতিষ্ঠান শুধুমাত্র রাস্তার মধ্যখানে খনন করে ১ বছর যাবৎ অজ্ঞাত কারনে কোন কাজ না করেই ঠিকাদার লাপাত্তা রয়েছেন। উক্ত প্রকল্পটির মেয়াদ ২৫ নভেম্বর ২০২৫ ইং হতে ৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত সময় অতিবাহিত হলেও রাস্তাটির কাজ শেষ না হাওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে নসর উদ্দিন, সান্তনা, ইদ্রিস আলী, কাজল,বিশ্বজিৎ,মন্টু ডাক্তার সহ কয়েকজন অভিযোগ জানালেও রাস্তার কাজটি এখন শুরু করা হয়নি। শেষ অবধি সংশ্লিষ্ট ঠিকাদারকে বারবার তাগিদ দিয়েও সরকারী দপ্তর কর্তৃক মনোনীত ঠিকাদারকে দিয়ে কাজের সমাপ্তি করতে পারেননি। ফলে এলাকাবাসীর দীর্ঘ দিনের চলাচলের যন্ত্রনা লাঘব না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। রাস্তার জলাবদ্ধতার কারনে হাটু কাদা পানি পেরিয়ে রাস্তাটি দিয়ে চলাচলে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। এ ব্যাপারে চিলমারী উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করার জন্য নির্দেশ প্রদান করে পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে কাজ শুরু না করলে ঠিকাদারি প্রতিষ্ঠান এর নামে বরাদ্দকৃত কাজ বাতিল করা হবে। তাই এলাকাবাসী রাস্তার কাজটি দ্রুত বাস্তবায়ন সহ চলাচল উপযোগি করে হাজারও মানুষের ভোগান্তি কমাতে জোর দাবী জানিয়েছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়ন অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস।

চিলমারীতে ২ অর্থ বছরেও রাস্তা সংস্কার কাজ সমাপ্ত না হওয়ায় জন ভোগান্তি।

আপডেট সময় ০৫:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬