ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

উলিপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • স্টাফ রিপোটার
  • আপডেট সময় ০২:৪৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
১৭

বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর পৌর শাখার উদ্যোগে শুক্রবার (১৯ জুন) বিকেলে উলিপুর মডেল মসজিদের হলরুমে এক কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি তাঁর বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সততা, আদর্শ ও মানবিক মূল্যবোধ চর্চার উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সংগঠনের নেতাকর্মীদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার নেতা আব্দুল জলিল সরকার। তিনি সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম জোরদারের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমীর অ্যাডভোকেট কামাল কবীর লিটন। এ সময় আরও বক্তব্য রাখেন উলিপুর পৌর শাখার ভারপ্রাপ্ত আমীর মো. মাহফুজুর রহমান এবং পৌর শাখার সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রাকিব।

বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র গঠনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। এজন্য সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বপ্নসারথি দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ।

উলিপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আপডেট সময় ০২:৪৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬