ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযানে উদ্ধার ৪৮০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ১০০ পুড়িয়া হেরোইন।

১৯০

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ১০০ পুড়িয়া হেরোইনসহ মোট ৮ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬ জুন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ধামরাইয়ের নান্নার পূর্বপাড়া এলাকায় কায়েদ আলী (৪০), ফরহাদ হোসেন (৩৫), রাসেল মিয়া (২৬) ও তারেক আজিজ (২৪)-কে ৫০০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।

একই দিন রাত ৯টা ৫ মিনিটে সাভারের জামসিং এলাকায় অভিযান চালিয়ে রাসেল খান (২৪)-কে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

পরে রাত ১১টা ৩০ মিনিটে ধামরাইয়ের জয়পুরা এলাকায় অভিযান চালিয়ে বাবুল মিয়া (৩০) ও সাগর হোসেন (২৭)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অন্যদিকে ৭ জুন রাত ১২টা ৪৫ মিনিটে আশুলিয়ার কাঠগড়া এলাকায় পৃথক অভিযানে মিলন (৩৬)-কে ১০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত কায়েদ আলীর বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা, ফরহাদ হোসেনের বিরুদ্ধে একটি সাধারণ মামলা, রাসেল মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং বাবুল মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ।

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযানে উদ্ধার ৪৮০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ১০০ পুড়িয়া হেরোইন।

আপডেট সময় ০৮:৫৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬