গতকাল সোমবার কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাতঙ্ক রোগের ৯২টি ভ্যাকসিন সম্বলিত কিটবক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হানের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, থানাহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোক্তার আলী, পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানীর উর্ধ¦তন কর্তৃপক্ষ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ। জলাতঙ্ক রোগের একটি ভায়লে ৪জন রোগীর ১ ডোজ করে ভ্যাকসিন পুশ করানো যায়। সে হিসেবে উপজেলার ৯২জন রোগী জলাতঙ্ক রোগের ভ্যাকসিন গ্রহণের সুযোগ পাবে।