আবুওবায়দুল হক খাজা
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ১লা নভেম্বর রবিবার কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই পতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির মধ্যে ছিল এক বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক এবং গাছের চারা বিতরণ। সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন শেষে চিলমারী অডিটরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ধীরেন্দ্রনাথ রায়,প্রেসক্লাব চিলমারীর সভাপতি মোঃ হুমায়ুন কবির, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এরশাদুল হক সরকার ও রিদয় আহম্মেদ সহ উপজেলার যুব সংগঠন গুলোর সভাপতি ও সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে চিলমারীর বিভিন্ন সংগঠনের মাঝে ক্রেস্ট,অনুদানের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।