কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে জমিজমার বিরোধের জেরে রাহেনার পরিবারকে মারপিট ও পুড়িয়ে দিলেন ধান ক্ষেত।
অভিযোগ সুএে জানা যায় ভিতরবন্দ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পন্ডিতপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা রাহেনা বেগম দীর্ঘ দিন যাবৎ তাঁর ক্রয়কৃত জমিতে বসবাস করে আসছিলেন।
রাহেনা বেগম বলেন ৫ হাজার ৩ শত ২৮ নং দলিলমুলে সাড়ে ৩৮ শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ী নির্মাণ ও হালচাষাবাদ করে আসতেছি।
কিন্তু পাশ্ববর্তী প্রতিবেশী আব্দুর রশিদ গংরা রাহেনা বেগমের জমি জোরপূর্বক জবর দখল ও রাস্তা নির্মাণের পায়তারা করে।এসময় ভুক্তভোগীরা বাঁধা দিলে আব্দুর রশিদ গংরা রাহেনার পরিবারের লোকজনকে মারপিট ও রক্তাক্ত করে। পরে ভুক্তভোগী পরিবার কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাসেবা নেন।
এছাড়া উক্ত বিবাদমান জমিতে রোপা আমনের আব্দির রশিদ গংরা কীটনাশক প্রয়োগ করে নষ্ট করেন।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা জজ কোটে একটি মামলা দায়ের করা হয় যাহার নং ৬২/২৬।
এবিষয়ে এলাকাবাসী আলাউদ্দিন বলেন দীর্ঘ দিন যাবৎ রাহেনা তাঁর জমি দলিলসুএে ভোগদখল করে আসতেছেন।
পাশ্ববর্তী স্থানীয় বাসিন্দা নবীজন বলেন রাহেনারা অসহায় বিধায় দিনদুপুরে তাঁদেরকে মারপিট শ্লীলতাহানিসহ স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দা সলিমা বলেন আব্দুর রশিদ গংরা জমিজমার জের ধরে রাহেনার ধান কীটনাশক ছিটিয়ে পুড়িয়ে দেন।
উক্ত ঘটনায় ভিতরবন্দ ইউনিয়নের সচেতন মহল ও এলাকাবাসী নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আব্দুর রশিদ গংরা বলেন আমরা জমি রেওয়াজ করে রাস্তা নির্মাণ করেছি।কিন্তু এখন রাস্তা নির্মাণের জমি দিচ্ছে না।
এবিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।