নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া এলাকার এক তরুণী খ্রিষ্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্ম পরিবর্তনের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে রাবেয়া।

জানা গেছে, ওই তরুণীর পূর্ব নাম রিংছি রংদি। তিনি দুর্গাপুর উপজেলার ছনগড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা বিজুস স্নাল ও মাতা রুজু রংদি।

শিক্ষাজীবনে তিনি রানীখং উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে তিনি সুসং সরকারি কলেজে অধ্যয়ন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয় রাবেয়া। বিষয়টি এলাকায় আলোচনা সৃষ্টি করেছে।

তবে ধর্মীয় বিষয়ে পারস্পরিক সম্প্রীতি ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।