শুক্রবার দুপুরে রাজারহাট প্রেসক্লাব সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। বক্তারা অভিযোগ করেন, নির্বিচারে বেড়ে যাওয়া নারী ও শিশু নির্যাতন রাষ্ট্রীয় ব্যর্থতার প্রমাণ।

এ সময় জাতীয় নাগরিক পার্টির রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক জমায়েত হোসেন খোকন চৌধুরী, সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম সাগর, যুগ্ম আহ্বায়ক রায়হান রাজু, জাতীয় যুবশক্তির উপজেলা আহ্বায়ক রিংকু র‍্যাবেন ও সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বক্তব্য রাখেন।

মানববন্ধনে অংশ নেওয়া নেতারা রামিশার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।