কুড়িগ্রামের চিলমারীতে ফ্রেন্ডশীপ—এর আয়োজনে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় নদী দ্বীপপুঞ্জে (চর) দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য সম্প্রদায় ভিত্তিক প্রকল্প কর্মসূচির অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ফ্রেন্ডশীপ সংস্থার কুড়িগ্রাম রিজিয়নাল কো-অর্ডিনেটর মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও রিজিয়নাল ম্যানেজার মাহফুজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান| এছাড়াও উপজেলা কৃষি অফিসার, কনক চন্দ্র রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সাগরিকা কার্জি, উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ নাজমুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ সোহেল রহমান, প্রেসক্লাব চিলমারী সভাপতি, হুমায়ুন কবির, সাংবাদিক আলমগীর হোসাইন, তাইবুর রহমানসহ উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানগন বক্তব্য রাখেন|
অনুষ্ঠানে ফ্রেন্ডশীপ সংস্থার পরিচিতি, প্রকল্প পরিচিতি এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সু-স্পষ্ট ধারনা প্রদান, প্রকল্পের কর্ম এলাকা, উল্লেখযোগ্য কার্যক্রম, কর্মকৌশল ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে সু-স্পষ্ট ধারনা প্রদান, প্রকল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ উপকারভোগী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডার পরিচিতি, সম্পৃক্ততা ও সহযোগিতার ক্ষেত্র বিশ্লেষণ, প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার
আহরণ, প্রকল্পের কমিটি পরিচিতি ও সন্নিবেশিত করণের উপর আলোচনা করা হয়|
আবু ওবায়দুল হক খাজা
চিলমারী, কুড়িগ্রাম
০১৭৬৭৫০৮০৬৮