বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ০৭ (সাত) জন পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে দেশীয় ধারালো অস্ত্র, চাপাতি, সুইচ গিয়ার, ছোরা ও লোহার পাইপ উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান ও সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৮/০৫/২০২৬ খ্রি. তারিখ ০২:৪৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিন বাজার ভাঙ্গা ব্রিজ এলাকা হইতে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন—

১। মোঃ রমজান আলী (২১)

২। মোঃ আল আমিন হোসেন (৩০)

৩। মোঃ হাসান আলী (২২)

৪। মোঃ সম্রাট (২৩)

৫। মোঃ ইয়াসিন মিয়া (২৭)

৬। মোঃ মাহিন শেখ (২০)

৭। সাইফুল ওরফে ডন সাব্বির (২৫)

তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—

০১ (এক) টি ধারালো সুইচ গিয়ার চাকু

০২ (দুই) টি ধারালো চাপাতি

০১ (এক) টি লোহার পাইপ

০১ (এক) টি ধারালো কাটার

০১ (এক) টি ধারালো ছোরা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির সাথে জড়িত বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।