কুড়িগ্রামের রাজারহাটে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২৬ কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মো. আতিকুর রহমান মোজাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, এসময়ে তিনি বলেন, রাজারহাটে শিক্ষার মানউন্নয়নে কমিটি গঠন করতে চাই- উক্ত অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন,
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তানজিলা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বক্তারা উপজেলার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।