কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন।”

​মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ। তিনি নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরে বলেন, “চিকিৎসা সেবার অবিচ্ছেদ্য অংশ হলো নার্সিং। রোগীদের সেবায় তারা যে মমতা ও ধৈর্য প্রদর্শন করেন, তা সুস্থ সমাজ গঠনে অপরিহার্য।”

​অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

​ডা. উম্মে কুলসুম বিউটি, শিশু কনসালটেন্ট।

​ডা. প্লাবন সরকার, আবাসিক মেডিকেল অফিসার (RMO)।

​ডা. সিদরাতুল, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ।

​এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিকেল অফিসার বৃন্দ, নার্সিং সুপারভাইজার আয়েশা খাতুন, নার্সিং ইনচার্জ বিজলি বেগম, শারমিন নাহার সহ সকল নার্স ও মিডওয়াইফবৃন্দ

​অনুষ্ঠানে হাসপাতালের সকল নার্স ও মিডওয়াইফগণ অংশগ্রহণ করেন। বক্তারা নার্সদের ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা, রেলি,আনন্দঘন পরিবেশে কেক কাটার মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘটে।