কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব কাউয়ার চর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে গত রাত ৩ টার দিকে একই ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন জোর করে তার বাড়িতে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে তখন প্রবাসীর স্ত্রী শেপালী খাতুন চিৎকার করলে
চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাকে আটক করে।
অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ৩টার দিকে বাগেরহাট গ্রামের সোরহাব আলীর ছেলে ও স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন মেম্বার প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী শেফালী খাতুনের বাড়িতে যান। এ সময় তিনি টিনের চালে ঢিল ছুড়লে শেফালী খাতুন দরজা খুলে বাইরে বের হন। অভিযোগ অনুযায়ী, তখন জাকির হোসেন হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিলেন এবং তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় শেফালী খাতুনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে জাকির হোসেনকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাকির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।