আজ বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সাভার সরকারি কলেজ মাঠে সাভার পৌরসভা বিএনপির সভাপতি মরহুম খন্দকার মাইনুল হোসেন বিল্টুর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন খোরশেদ আলম, নাজমুল হাসান অভি, আব্দুর রহমান, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইব্রাহিম মিয়া এবং সঞ্চালনা করেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামাল বদির।
দোয়া মাহফিলে মরহুম খন্দকার মাইনুল হোসেন বিল্টুর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এসময় বক্তারা তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।