“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে Startup, Science Project and Innovation Idea Showcasing Program।
রবিবার (১৪ জুন ২০২৬) নেত্রকোণা শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট, উদ্ভাবনী ধারণা ও স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। এতে তরুণদের সৃজনশীলতা, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটে।
এ কর্মসূচি বাস্তবায়ন করছে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি — মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।
আয়োজনে রয়েছে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, নেত্রকোণা।