ঢাকা জেলার ডিবি (উত্তর) এর পৃথক পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, গত ৪ ও ৫ মে ২০২৬ তারিখে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বুড়িপাড়া এলাকায় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন এবং ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই রাতে কুটুরিয়া এলাকায় পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে আরও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।