নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা এলাকার বালুচরা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য পলিনুস রেমার জন্য সরকারি সহায়তায় নতুন ঘর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় নির্মিতব্য ঘরের কাজের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী সাংমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া, সমাজসেবক মজিবর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন ঘর পেয়ে পলিনুস রেমা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।